সু
দমুক্ত সমাজ ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলহাজ্ব মো: জসিম উদ্দীন ফাউন্ডেশন সারা দেশ ব্যাপী চালু করেছে মসজিদ ভিত্তিক সম্পূর্ণ অনলাইন মাধ্যমে পরিচালিত কার্জে হাসনা (সুদমুক্ত ঋণ) প্রদান প্রকল্প। শুক্রবার জুমার নামাজের পর প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমাহলদার পাড়ায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মো: জসিম উদ্দীন কর্তৃক তাঁর গ্রামে প্রতিষ্ঠিত তাকওয়া জামে মসজিদে।

প্রধান অতিথি থেকে প্রকল্প উদ্বোধন করেন জসিম উদ্দীনের মেজো ভাই ও ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোক্তার আহমেদ। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব প্রফেসর ড. মাওলানা বিএম মফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। উপস্থিত ছিলেন আলহাজ্ব ইয়াছিনুল হক, আলহাজ্ব ফারুকে আজম, মাওলানা ফরিদুল ইসলাম আনসারী, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ বেলাল প্রমুখ।

ফাউন্ডেশনটি কার্জে হাসনা প্রকল্প সূত্রে জানা গেছে, সুদমুক্ত সমাজ ও স্বাবলম্বী বাংলাদেশ গড়তে অসচ্ছল মানুষকে সচ্ছল করতে এ প্রকল্প হাতে নিয়েছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী ও আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো: জসিম উদ্দীন। এ প্রকল্পের মাধ্যমে স্ব স্ব এলাকার মসজিদ কমিটির মাধ্যমে সারাদেশে বিনা সুদে ঋণ প্রদান কার্যক্রম চালানো হবে। এই প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে সুনির্দিষ্ট ফরম ও তথ্য প্রদানের মাধ্যমে মসজিদ কমিটির তত্ত্বাবধানে ঋণ গ্রহণের আবেদন করতে পারবেন গ্রহীতারা। তবে মসজিদ কমিটির বাইরে ঋণ গ্রহীতা সরাসরি আবেদন করতে পারবেন না। মসজিদ কমিটির মনোনীত গ্রহীতারাতেই পাবেন এই সুবিধা। সারাদেশের যে কোন প্রান্ত থেকে স্ব স্ব মসজিদ কমিটির মাধ্যমে গ্রহীতা নির্বাচন করবে ফাউন্ডেশন। এই প্রকল্পে ১০ হাজার থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণের আবেদন করতে পারবে