+880 1872-871345 info@jashimuddinfoundation.com চট্টগ্রাম, বাংলাদেশ
এই উদ্যোগ সম্পর্কে আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশন
Regular monthly financial stipends and essential packages distributed to widowed mothers and vulnerable women. This program helps female-headed households secure food, pay for utilities, and maintain a dignified standard of living in their communities.


সমাজের অবহেলিত, দুস্থ ও বিধবা মহিলাদের পাশে দাঁড়াতে এবং তাঁদের দৈনন্দিন জীবনযাত্রাকে কিছুটা সহজ করার লক্ষ্যে নিয়মিত সাপ্তাহিক অর্থ সহায়তা কর্মসূচি পরিচালনা করে আসছে ‘আলমাস-ইউনুচ ও আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন’।


মানবসেবার এই ধারাবাহিক উদ্যোগে নেপথ্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছেন ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী এবং জেআর রেসিডেন্স অ্যান্ড ইউনুচ গ্রুপ-এর সুযোগ্য চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব।

মানবিক অঙ্গীকার ও সামাজিক অবদান

ব্যবসায়িক ব্যস্ততা ও প্রবাসে সফলতার পাশাপাশি নিজ দেশের অসহায় মানুষের কল্যাণে আত্মনিয়োগ করাকে তিনি সবসময় অগ্রাধিকার দিয়ে এসেছেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিত আর্থিক সহায়তা নিশ্চিত করে দুস্থ ও বিধবা নারীদের স্বাবলম্বী করা এবং তাঁদের সংসারে কিছুটা হলেও স্বস্তি এনে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

আমাদের লক্ষ্য

  • আর্থিক সাহায্য প্রদান: সুবিধাবঞ্চিত নারীদের নিয়মিত খাদ্য ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে সাহায্য করা।

  • সামাজিক নিরাপত্তা: সমাজের অসহায় মানুষদের একাকী না ভেবে পাশে দাঁড়ানোর আবহ তৈরি করা।

  • টেকসই উন্নয়ন: আত্মনির্ভরশীলতা অর্জনে মৌলিক সহায়তা নিশ্চিত করা।

আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং জেআর রেসিডেন্স ও ইউনুচ গ্রুপসহ তাঁর সর্বাঙ্গীন সফলতার জন্য আমরা আন্তরিক দোয়া প্রার্থনা করছি। মহান আল্লাহ তাআলা এই মানবিক উদ্যোগকে কবুল ও বরকত দান করুন। আমিন।