জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অবহেলিত জনপদের উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষ সাধনে অসামান্য অবদান রাখায় আলমাস-ইউনুচ ও আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন-এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী এবং জেআর রেসিডেন্স অ্যান্ড ইউনুচ গ্রুপ-এর চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জসিম উদ্দিন সাহেবকে বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (মীর হেলাল, এমপি)।
সমাজসেবা ও ইসলামিক জ্ঞান চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই গৌরবময় সম্মাননা প্রাপ্তিতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহ তাআলা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে এবং সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের উত্তম প্রতিদান দান করুন। আমীন। 🤲