+880 1872-871345 info@jashimuddinfoundation.com চট্টগ্রাম, বাংলাদেশ
কমিউনিটি সংবাদ প্রকাশিত জুন ১৩, ২০২৬
দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নির্মাণ করবে আলহাজ মো: জসিম উদ্দিন ফাউন্ডেশন এর পক্ষ হতে দরখাস্ত আহবান
সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দীন কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ জসিম উদ্দীন ফাউন্ডেশন এর অর্থায়নে মসজিদ নির্মাণের উদ্যােগ নেওয়া হয়েছে।
সংযুক্ত ছবির নকশার আদলে আলহাজ জসিম উদ্দীন জামে মসজিদ নামে নামকরন হবে। মসজিদ নির্মাণের এ প্রকল্পের আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে জরাজীর্ণ, কাচাঁ, আধা পাকা ,টিনশেড ও মাটির নিমির্ত মসজিদ আর্থিক সংকটের কারণে সংশ্লিষ্ট গ্রামবাসি বা পরিচালনা কমিটি কর্তৃক পূণঃনির্মাণ করা সম্ভব হচ্ছেনা এমন মসজিদ পূনঃ নিমার্ণ করে দেয়া হবে এ প্রকল্পের মাধ্যমে।
এজন্য মসজিদ নির্মাণে আগ্রহী কমিটি/ মোতোয়াল্লীর মাধ্যমে সংশ্লিস্ট মসজিদের ছবি, প্রয়োজনীয় কাগজ পত্রসহ দরখাস্ত আহবান করা হচ্ছে ফাউন্ডেশনের পক্ষ থেকে। আবেদন করতে হবে ফাউন্ডেশন কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট ফরম পূরণের মাধ্যমে।
নতুন কোন স্থানে কিংবা পক্ষে বিপক্ষে বিরোধ আছে এমন জায়গায় মসজিদ প্রকল্প বাস্তবায়ন হবে না । মসজিদ নির্মাণ করা আছে কিন্তু জরাজীর্ণ এমন মসজিদ পূণ: নির্মাণ করবে ফাউন্ডেশন।
সম্পূর্ণ ফাউন্ডেশনের অর্থায়নে মসজিদ নির্মাণে আগ্রহী মসজিদ কর্তৃপক্ষের নিকট নিম্ন ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো।
বি: দ্র: এই প্রকল্প বাস্তবায়ন হবে মুস্ললিদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার হিসেবে। তাই এই প্রকল্প বাস্তবায়নে কেউ যেন কারও সাথে কোন রকম টাকা পয়সা লেনদেন না করে।
নিম্ন লিখিত ঠিকানায় আবেদনপত্রটি কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
যোগাযোগ- আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন, ১২৪ ফজলুল কাদের চৌধুরী রোড, চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালস্থ পাঁচলাইশ, চট্টগ্রাম।
আবেদনপত্রের জন্য যোগাযোগ করুন
মোবাইল (অফিস)- 01872871345,01355478368
(ফোন) 0241356404
ফেসবুক পেজ - আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন/Alhaj Jashim Uddin Foundation
ইমেইল-
Info@jashimuddinfoundation.com
ছবির পরিচিতি- আলহাজ জসিম উদ্দীন জামে মসজিদের চুড়ান্ত নকশা। এই নকশাতেই বাস্তবায়ন হবে মসজিদ প্রকল্প
সব প্রতিক্র