রাউজানে দুটি মসজিদ নিমার্ণের কাজ শুরু করলো আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন
দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় চট্টগ্রামের রাউজানে নতুন দুটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছে আলহাজ জসিম উদ্দিন ফাউন্ডেশন। উপজেলার রাউজান সদর আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশনের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আলহাজ্ব জসিম উদ্দিন ডাবুয়া ইউনিয়নের পূর্ব ডাবুয়া আদর্শ গ্রামে আলহাজ্ব জসিম উদ্দীন জামে মসজিদ -৬ আলহাজ্ব জসিম উদ্দীন ফাউন্ডেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানাগেছে, গ্রামবাসির আবেদনের প্রেক্ষিতে টিনশেড ও আধাপাকা মসজিদ দুটি নতুন নকশায় পূর্ণ নিমার্ণের উদ্যােগ নেয় সংযুক্ত আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দীন।
মসজিদ নির্মাণের এ প্রকল্পের আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে জরাজীর্ণ, কাচাঁ, আধা পাকা ,টিনশেড ও মাটির নিমির্ত মসজিদ আর্থিক সংকটের কারণে সংশ্লিষ্ট গ্রামবাসি বা পরিচালনা কমিটি কর্তৃক পূণঃনির্মাণ করা সম্ভব হচ্ছেনা এমন মসজিদ পূনঃ নিমার্ণ করে দেয়া হবে জসিম উদ্দীন ফাউন্ডেশনের এ প্রকল্পের মাধ্যমে।
শুরু হওয়া মসজিদ দুটির নির্মাণকাজ আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে শেষ করতে এরমধ্যে টিকাদার প্রকৌশল টিম নিয়োগ দেয়া হয়েছে।