+880 1872-871345 info@jashimuddinfoundation.com চট্টগ্রাম, বাংলাদেশ
কমিউনিটি সংবাদ প্রকাশিত অক্টোবর ২১, ২০২৬

চট্টগ্রামের রাউজানে আলহাজ্ব জসিম উদ্দীন হাফেজিয়া মাদ্রাসার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর মাদ্রাসারটির নির্মাণকাজ উদ্বোধন করা হয়। উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সামমাহলদার পাড়ায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আলহাজ্ব মো: জসিম উদ্দীন কর্তৃক তাঁর গ্রামে প্রতিষ্ঠিত তাকওয়া জামে মসজিদের পশ্চিম পাশে এ মাদ্রাসাটি নির্মাণ করা হচ্ছে।

প্রধান অতিথি থেকে মাদ্রাসার নির্মাণকাজ উদ্বোধন করেন জসিম উদ্দীনের মেজো ভাই ও ফাউন্ডেশনের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোক্তার আহমেদ। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব প্রফেসর ড. মাওলানা বিএম মফিজুর রহমান।

প্রধান আলোচক ছিলেন, জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার। উপস্থিত ছিলেন আলহাজ্ব ইয়াছিনুল হক, আলহাজ্ব ফারুকে আজম, মাওলানা ফরিদুল ইসলাম আনসারী, ব্যাংক শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল প্রমুখ।

মাদ্রাসাটি পরিচালনা করবে আলহাজ্ব মো: জসিম উদ্দীন ফাউন্ডেশন। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এটি একটি আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন মাদ্রাসা হবে।